1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোল স্থলবন্দরকে দুর্নীতিমুক্ত ও আধুনিকায়ন করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান..এমপি আজীজুর রহমানের দাকোপে কামমারী খাল পুনঃখননের উদ্বোধন খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে কেসিসি প্রশাসকের সভা পাইকগাছা সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত পাইকগাছায় WFP’র ৭ উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কলকাতায় মারা যাওয়া পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত অন্তত ৬, বহু হতাহত মধ্যপ্রাচ্য সংকট ও জননিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর জরুরি তৎপরতা ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

দাকোপে কামমারী খাল পুনঃখননের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
???????

দাকোপ প্রতিনিধি :: দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের কামমারী খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউকে’র অর্থায়নে ও সিএনআরএসের নবপল্লব প্রকল্প মোংলা বাগেরহাট এ সভার আয়োজন করে।
সোমবার (২মার্চ) বেলা ১১টায় তিলডাঙ্গা চৌরাস্তা সংলগ্ন মাঠে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য নিশীত কুমার মন্ডলের সভাপতিত্বে ও সিএনআরসের প্রতিনিধি অমল বিশ^াসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস, ।

অন্যন্যাদের মধ্যে বক্তৃতা করেন পলাশ সরদার, অনিমেশ সরদার প্রমুখ। এসময়ে সিএনআরসের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সুন্দরবন সংকটাপন্ন এলাকায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। খনন কর্মসুচি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। বাস্ততন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পুনরুজ্জীবনে খাল খননকে গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য তিলডাঙ্গা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের কামমারী খালটি ১০ লক্ষ, ৬৫ হাজারের অধিক টাকায় পুনঃখননের কাজ শুরু হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট