1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

পাইকগাছা সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাসিমনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে স্থানীয় আসলাম মোড়লের নির্মিত দুটি পাকা দোকানঘর অপসারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণ বাবু এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের সরকারি সম্পত্তি দখল কিংবা অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট