1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক পাইকগাছায় লিচুর গাছে মুকুলের সমারোহ, বাম্পার ফলনের আশা ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল পেন্টাগন মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির প্রাণহানি যুদ্ধের ডামাডোলে ইরানে ‘আল-কুদস দিবস’ নতুন নেতার প্রতি আনুগত্য ও কঠোর দমনের হুঁশিয়ারি মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মোংলায় এক পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী খ্রীষ্টান পাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

আটক মাদক পাচারকারী হলেন দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর বাড়ই ছেলে অভিজিৎ পাড়ই শান্ত।তিনি মোংলা বন্দরে বিদেশি জাহাজে চুরি ডাকাতির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

১৩ মার্চ শুক্রবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কাইনমারী এলাকার খ্রীষ্টান পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মদ ও আটক মাদক পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট