1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল মোংলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা কেরানীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় জিরা জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ নিশ্চিতে এডভোকেসি সভা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তিন মাসের খাদ্য ও আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারি নির্দেশনা উপেক্ষা; রাতে দোকান খোলা রাখায় পাইকগাছায় জরিমানা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

ইরাকে বিমান বিধ্বস্তে ৬ মার্কিন সেনা নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ছয় সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান দুর্ঘটনায় পড়লে ওই ছয়জন ক্রু সদস্য নিহত হন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ‘শত্রুপক্ষের হামলার কারণে’ ঘটেনি।

নিহত ছয় মার্কিন সেনা হলেন- জন ক্লিনার (৩৩), আলাবামার অবার্নের বাসিন্দা; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানার মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন; এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাস।

এর মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। বাকি তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন।

পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

তবে এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।

সূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট