1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া দুটি খেয়াঘাট এখন মরণফাঁদ ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড চাল আমদানির বর্ধিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

দাকোপে খামারীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গবাদিপ্রাণি পালনকারী খামারীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প” এর অর্থায়নে দাকোপ উপজেলার ২৫ জন গবাদিপ্রাণি পালনকারী খামারীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে ২ এপ্রিল বৃহস্পতিবার দুই দিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করে খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ শরিফুল ইসলাম। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন দাকোপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বঙ্কিম কুমার হালদার, ভেটেরিনারি সার্জন এরং কৃষিবিদ ডাঃ সাইয়্যেদুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা,শামীর আর হক। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন ডেইরী খামারীদের উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট