1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ১৮ জেলে আটক বাগেরহাটে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক দাকোপে খামারীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান-রাষ্ট্রদূত আওয়ামী লীগের আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে -সংসদে প্রধানমন্ত্রী

বাগেরহাটে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নকীব মিজানুর রহমান, বাগেরহাট থেকে :: বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বাগেরহাট সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলার বারাকপুর বাজার এলাকার সড়কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সড়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে সড়কের দুই পাশ সবুজায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং বলেন, সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাট সড়ক বিভাগ আজ ২০০টি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেছে।
তিনি আরও জানান, এটি একটি চলমান কার্যক্রম। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে বাগেরহাট সড়ক বিভাগের অধীনে প্রায় ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। এতে করে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট