বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় পাট উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়নের মোট এক হাজার নির্বাচিত পাট চাষীকে পর্যায়ক্রমে প্রত্যেককে ১ কেজি করে উন্নত মানের পাট বীজ প্রদান করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পাট উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের মধ্যে আধুনিক পাট চাষ পদ্ধতি আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews