1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পবিত্র আল-আকসা মসজিদের সুপরিচিত মুয়াজ্জিন ও কারি শায়খ নাজি আল-কাজ্জাজ ইন্তেকাল করেছেন। শনিবার বার্ধক্যজনিত কারণে ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রায় ৪৮ বছর ধরে আল-আকসা মসজিদে আজান দিয়ে আসা শায়খ নাজি আল-কাজ্জাজ ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পালন শুরু করেন। সুমধুর কণ্ঠে আজান ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে তিনি জেরুজালেমবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

জেরুজালেমের ঐতিহ্যবাহী কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে আল-আকসায় আজান দেওয়ার দায়িত্ব পালন করে আসছে। শায়খ নাজি আল-কাজ্জাজ ছিলেন সেই ঐতিহ্যের অন্যতম ধারক। বর্তমানে তার ছেলে ফেরাস আল-কাজ্জাজও একই দায়িত্ব পালন করছেন।

তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। মিসরের ধর্মমন্ত্রী ওসামা আল-আজহারি এক শোকবার্তায় বলেন, শায়খ নাজির কণ্ঠ জেরুজালেমবাসীর হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি জুগিয়েছে এবং তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদও শোক জানিয়ে বলেছে, আল-আকসার প্রতি ভালোবাসা ও সংগ্রামের প্রতীক ছিলেন তিনি। তার আজানের ধ্বনি দীর্ঘদিন ধরে জেরুজালেমে মুসলিম পরিচয় ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট