1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মধ্যেই একটি ইরানি তেলবাহী জাহাজ দেশের দক্ষিণাঞ্চলের বন্দরে নোঙর করেছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

সামরিক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বারবার সতর্কবার্তা ও হুমকি উপেক্ষা করে ‘সিলিকা সিটি’ নামের জাহাজটি আরব সাগর পাড়ি দিয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে। পরে সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় এটি নিরাপদে দক্ষিণের একটি বন্দরে পৌঁছায়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করতে বা ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

অন্যদিকে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। পেন্টাগনের নির্দেশে সোমবার রাতে এই অভিযান চালানো হয়।

মূলত ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং দেশটিকে সহায়তাকারী জাহাজগুলোর চলাচল ঠেকাতেই যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট