রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

তারাকান্দায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দায়,মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার (৩১ মে) বিকেলে সরকারি ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা সভা অনুষ্ঠান শেষে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব,তারাকান্দা উপজেলা বিএনপির নেতা আব্দুল হেকিম মন্ডল,আব্দুল মালেক,আসাদুল হক মন্ডল,মোখলেছুর রহমান আকন্দ,রাসেল মন্ডল,আসাদ মন্ডল,তারাকান্দা উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম,যুগ্ম আহবায়ক এইচ.এম জুয়েল, মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।
এসময় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews