রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

নৌকাডুবিতে খালা-ভাগনির মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও আমিনুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলহরি গ্রামের নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় খালা ও ভাগনির মৃত্যুর পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, কলহরি গ্রামের বাসিন্দা মো. হোসাইন মিয়া ঈদ উপলক্ষে গত ৩১ মে তার শ্বশুরবাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামে বেড়াতে যান। পরে ১ জুন পরিবারের সদস্যদের নিয়ে চিকন বিলে নৌকা ভ্রমণে বের হন। একপর্যায়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে বিলের মাঝপথে ডিঙি নৌকাটি ডুবে যায়।
এ ঘটনায় কলহরি গ্রামের আবু তাহেরের ৮ বছর বয়সী মেয়ে নুসরাত এবং তাহেরের বোন জামিলা খাতুন (৩০) পানিতে ডুবে মারা যান। নৌকায় থাকা অপর তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামিলা, নুসরাত ও মিম পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত ও জামিলাকে মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকার চেক ও শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, গালগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে নৌযান চলাচলে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews