রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মনির হোসেন :: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (৩ জুন) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় ৩ জুন বুধবার রাত ২ টায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারিকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews