বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

রামগতিতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি ও নগদ টাকাসহ তিনজন আটক

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: লক্ষীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, লক্ষীপুরের রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ জুন ২০২৬ রাত ৮ টা হতে ৬ জুন শনিবার সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত মোঃ আজিম ব্যাপারী (৩২), মোঃ বশির (৪০) ও রাব্বী (১৬) তিনজনই লক্ষীপুরের রামগতি থানার বাসিন্দা। উল্লেখ্য, কুখ্যাত ডাকাত আজিমকে ইতোপূর্বে গত ২৯ সেপ্টেম্বর ২০২২ কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।

‎উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews