সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত – আমীর এজাজ খান এমপি শরণখোলায় ২৫৫ অসহায় গরিব মানুষকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড তারাকান্দায় ৩০০ গ্রাম গাঁজাসহ মা-ছেলে আটক চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত – আমীর এজাজ খান এমপি

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি :: খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেন, শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় । সমগ্ৰ পৃথিবীতে “যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত হয়েছে” । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান’র নেতৃত্বে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেন প্রত্যেক শিক্ষার্থীরা নিজের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে । তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা খেলাধুলা একান্ত অপরিহার্য । খেলাধুলা ও সাংস্কৃতিক বিশ্বে সে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার পরিচয় বহন করে । সে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দিয়ে প্রত্যেককে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে । সোমবার বেলা ১২ টায় বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকদের পক্ষ থেকে সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সমগ্ৰী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী । সহকারী শিক্ষক শিবপদ মূখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ দাউদ হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কাশেম খান, মোল্লা সেলিম, টুটুল গোলদার, সাবেক ইউপি সদস্য নূর আলম ভূঁইয়া,শিক্ষক যথাক্রমে ভগবতী গোলদার, লতিকা মল্লিক, মাওলানা আসাদুজ্জামান খান, মাওলানা আবু মুসা প্রমূখ । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews