1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব সৌদি রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এক সিলেবাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত তিন মাস যাবৎ খুলনা সিটি কর্পোরেশন মহানগরীকে ডেঙ্গু মুক্ত করতে বহুমুখী কাজ করছে-নজরুল ইসলাম মঞ্জু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ইউনিটের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন বাংলাদেশ এডিকশন প্রফেশনালস অ্যাসোসিয়েশনের ১ম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমের নিজ অর্থায়নে বৃক্ষরোপণ

পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতালের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে ‘দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ও গাইনি বিশেষজ্ঞ ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. প্রান্ত সরকার, ডা. নয়ন কুমার সরকার ও ডা. তানভীর আহমেদ।

এ ছাড়া নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, জয়ন্তী, সরোয়ার হোসেন ও শাহআলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, সর্পদংশনে মৃত্যু ও স্থায়ী অক্ষমতা কমাতে জনসচেতনতা বাড়ানো জরুরি। দেশে সর্পদংশনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাই সাপে কাটার পর কোনো ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট