1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব সৌদি রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এক সিলেবাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত তিন মাস যাবৎ খুলনা সিটি কর্পোরেশন মহানগরীকে ডেঙ্গু মুক্ত করতে বহুমুখী কাজ করছে-নজরুল ইসলাম মঞ্জু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ইউনিটের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন বাংলাদেশ এডিকশন প্রফেশনালস অ্যাসোসিয়েশনের ১ম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমের নিজ অর্থায়নে বৃক্ষরোপণ

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমের নিজ অর্থায়নে বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের অংশ হিসেবে ‎পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রেখেছেন বেনাপোল পৌর বিএনপি। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন নিজস্ব অর্থায়নে মাস ব্যাপী প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ করেছেন।

শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বেনাপোল কাগজপুকুর এলাকার পৌর গেটে বিভিন্ন প্রকারের বৃক্ষরোপন করেন।পৌরসভার শোভাবর্ধন ও দৃষ্টি নন্দনের জন্য অধিকাংশ রঙিন গাছের চারা রোপণ করা হয়।

‎বৃক্ষরোপণ শেষে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য বাস্তবায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠ ও নানা ধরনের পরিবেশগত সুবিধা দিয়ে থাকে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার ধারাবাহিকতায় মাস ব্যাপি বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডে কয়েক হাজার ফলজ, ঔষধি ও দৃষ্টি নন্দন গাছ লাগানো হয়েছে। এ উদ্যোগ চলমান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

‎এ সময় উপস্থিত ছিলেন যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন,সহ-সভাপতি ইদ্রিস মালেক, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা

উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান

দিপু, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট