1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির ২১ ও ২২ সেপ্টেম্বর যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় সরকারি সফরের অংশ হিসেবে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বিষয়ের উপর মতবিনিময় এবং বেনাপোল পৌরসভা এলাকার পৌরগেটে পৌর বিএনপির যৌথ উদ্যোগে রোপন করা ১০ হাজার বৃক্ষরোপণের অংশ বিশেষ পরিদর্শন করেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে ইছামতি সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি বিষয়ে রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ি নেতাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
আলোচনা সভায় মন্ত্রী মহোদয়ের কাছে ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। এবং তা সমাধানের অনুরোধ জানান। শুল্ক ফাঁকি ও ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির সাথে যারা জড়িত তাদেরকে শাস্তি আওতায় এনে যারা জড়িত না তাদেরকে সঠিকভাবে ব্যবসা করার সুযোগ করে দিতে মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানান।
বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, যশোরের বেনাপোল স্থলবন্দর আমাদের গুরুত্বপূর্ণ বন্দর। রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখছে। আমি জাস্ট দেখার জন্য আসলাম। এখানে কতটুকু সীমাবদ্ধতা আছে। যারা ব্যবসায়ীরা আছে বা কাস্টমস কর্মকর্তারা আছেন , দুই পক্ষের কথা শুনে আমরা চেষ্টা করব এটা সমাধানের জন্য। কারন আমাদের আল্টিমেটলি এখান থেকে যদি বেশি রেভিনিউ আসে তাহলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধি হবে। সবার আগে বাংলাদেশ,আমরা চেষ্টা করছি সব বন্ধরে সক্ষমতা বাড়াতে।
এ সময় মন্ত্রী মহোদয়ের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন, স্টেনো-টাইপিস্ট শরীফ আহমেদ ও অফিস সহায়ক মোঃ আরিফ হুসাইন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন – জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নি, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,সহসাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তারসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে বিকেল ৫টায় বেনাপোল পৌরসভা এলাকায় পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন। এবং উল্লাশী খালের স্ট্রিপ বাগান ও শার্শা উপজেলায় রোপিত ঐতিহ্যবাহী তালগাছের চারা রোপনের স্থান পরিদর্শন করেন তিনি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে যশোর রওনা দেন তিনি।
প্রতিমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট