শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :

সৌদিতে চাঁদ দেখা গেছে, ১৬ জুন পবিত্র ঈদুল আজহা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন।

বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে।

সাধারণত সৌদি আরবে উদযাপনের পরদিন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা আগামীকাল (শুক্রবার) জানা যাবে।

হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডাকা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews