রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল সিস্টেমের আওতায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ বিষয়ক সচেতনতামূলক সভা শনিবার সকালে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। একে প্রতিহত করতে হবে, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার দেশে বাল্যবিবাহ প্রতিরোধে নানামূখী পদক্ষেপ নিয়েছে। বাল্যবিবাহ বন্ধে নিরোধ আইন প্রণয়ন করেছে। দেশে প্রচলিত আইনানুযায়ী পুরুষের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ এবং নারীর জন্য ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে দেশের জনগণের মাঝে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশে^ একটি রোল মডেল। যে করে হোক আমাদের বাল্যবিবাহ রোধ করতে হবে। এক্ষেত্রে মা, বাবা ও কন্যা সন্তানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ১০৯, ৯৯৯ ও ৩৩৩ নম্বরে ফোন করে বাল্যবিবাহ বন্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।
সভায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আবুল বাসার মোল্লা, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তৃতা করেন। এর আগে বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে স্কুল পর্যায়ের প্রায় তিনশত শিক্ষার্থী অংশ নেন। দুপুরে নগরীর শহিদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews