1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা

রাশিয়ায় বন্দুকধারীদের হামলা: প্রাণ গেল ১৫ পুলিশ সদস্যের

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার দাগেস্তানে দুটি গির্জা ও পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হামলাকারীদের মধ্যে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। বন্দুকধারীরা দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায়।

হামলার শিকার হওয়া পুলিশ পোস্ট প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ।

দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভজানিয়েছেন, হামলাকারীদের মধ্যে ৬ জনকে হত্যা করা হয়েছে।

হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট