1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ গর্ভবতী নারীকে কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা বেনাপোলে ভারতগামী যাত্রীর শরীরে থাকা দুটি স্বর্নের খন্ড উদ্ধার শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব সৌদি রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এক সিলেবাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক সরকারি নিদের্শনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে যেসব সরকারি প্রতিষ্ঠানে এক হাজার স্কয়ার ফিটের ছাদ আছে এবং ২০ বছর ব্যবহার উপযোগী সে সকল সরকারি প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন কারার অনুরোধ জানান। সম্প্রতি দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নকে দেশের অন্যতম এসডিজি ভিলেজ (টেকসই উন্নয়ন গ্রাম) হিসেবে ঘোষণা ও কার্যক্রম শুরু করা হয়েছে। এজন্য পানখালী গ্রামকে উপযোগী করতে সকল দপ্তরের অংশগ্রহণ জরুরি। তিনি বলেন, ডেঙ্গু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্কুল-কলেজসহ প্রত্যেকটা দপ্তরে ডেঙ্গুরোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শওকত আলী জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১৬০ জন আক্রান্ত হয় এবং বিভিন্ন হাসপাতালে ৬৯৬জন ভর্তি আছেন। এপর্যন্ত মোট দুই হাজার জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সকল দপ্তরের সোশ্যাল মিডিয়ায় ডেঙ্গুরোগ বিষয়ে সচেতনতা তৈরির জন্য প্রচারণা কার্যক্রম জোরদার করার অনুরোধ করেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম-রুবেলা ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। সিটি কর্পোরেশন ও উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। তিনি বলেন পানখালী গ্রামে বিশেষ টিমের মাধ্যমে সাধারণ চিকিৎসা এবং ওষুধ সরবরাহ কার্যক্রম চলমান আছে।
সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট