বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ১৪১ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: থেমে নেই ইসরাইলি গণহত্যা। গাজা উপত্যকায় যেন মৃত্যুপুরী। বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪১ জন ফিলিস্তিনি নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন।

রোববার বিধ্বস্ত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে কমপক্ষে তিনটি বড় ধরনের বর্বরতা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৪১ জন নিহত এবং ৪ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৫৮৪ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৮১ জনে।

বিবৃতিতে বলা আরও হয়েছে, উপত্যকাজুড়ে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

ইসরাইলি হামলায় গাজার ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্বর ইসরাইলি বাহিনী ঘনবসতিপূর্ণ গাজা ভূখণ্ডটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে। যে কারণে সেখানে বসবাসকারী ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সংকটে ভুগছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews