1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ গর্ভবতী নারীকে কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা বেনাপোলে ভারতগামী যাত্রীর শরীরে থাকা দুটি স্বর্নের খন্ড উদ্ধার শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব সৌদি রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এক সিলেবাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মনির হোসেন :: বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন-এ ৩৪৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট