
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় আনন্দ মিছিলটি কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। খুলনা জেলা যুবদলের উদ্যোগে এই আনন্দ মিছিল বের করা হয়।
মিছিল পূর্ব আলোচনা সভায় বক্তারা নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
একই সাথে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নু সহ খুলনা জেলা যুবদলের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।