1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যেসব নতুন নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী সীমান্তে বিজিবি অ্যালার্ট আছে, পুশইনের বিপক্ষে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী সাইনবোর্ড-কচুয়া সড়কে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত-২, আহত-২ পাইকগাছায় পারিবারিক জমি নিয়ে বিরোধ; থানায় অভিযোগ বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান পরিদর্শন করলেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান মশা নিধন দেখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে বসলেই হবে-প্রধানমন্ত্রী

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ২০১ কর্মকর্তা

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রশাসনের উপসচিব এবং সমপদমর্যাদার ২০১ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা নিম্নবর্ণিত ই-মেইলে অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট