মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ,সূচি প্রকাশ করলো আইসিসি, যে গ্রুপে খেলবে বাংলাদেশ

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ২০২৫ সালের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফিকশ্চার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৬ দলের অংশগ্রহণে ৪১ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২০২৫ সালের ১৮ জানুয়ারি। নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসরটি ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি।

আয়োজক দেশ হিসেবে খেলবে মালয়েশিয়া। দেশটির চার স্টেডিয়ামে আয়োজিত হবে পুরো টুর্নামেন্ট। এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে সামোয়া। সরাসরি খেলবে বাংলাদেশ।

এই বিশ্বকাপে ৪টি দল আঞ্চলিক কোয়ালিফায়ার খেলে আসবে। এর মধ্যে স্কটল্যান্ড ও সামোয়ার খেলা নিশ্চিত হয়েছে। বাকি এশিয়া ও আফ্রিকা অঞ্চলের দল এখনো চূড়ান্ত হয়নি।

সরাসরি অংশ নেবে ১২ দল। দলগুলো হলো- মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

১৬ দল নিয়ে ৪টি গ্রুপে খেলা হবে। গ্রুপ পর্বের খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে (প্রত্যেক দল প্রত্যেক দলের বিপক্ষে খেলবে)। এই পর্বের খেলা শেষে সেরা ৩টি দল যাবে সুপার সিক্স পর্বে।

সুপার সিক্সে ২টি গ্রুপে ১২ দল খেলবে। এই পর্বে এসে গ্রুপপর্বের পয়েন্টও হিসাব করা হবে। গ্রুপপর্বে মুখোমুখি হয়নি, এমন দলের বিপক্ষে সুপার সিক্সে খেলবে দলগুলো। দুই গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

বাংলাদেশ খেলবে ডি-গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো- অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়ার আঞ্চলিক দল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত খেলবে গ্রুপ-এ তে। এই গ্রুপে থাকা অন্য দলগুলো হলো- মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

বি-গ্রুপের দলগুলো হলো- ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। সি-গ্রপে খেলবে- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া ও আফ্রিকা আঞ্চল থেকে কোয়ালিফাই করা দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews