1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

বাগেরহাটে যুবদল নেতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন যুবদল নেতা মুক্তা উদ্দিন শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কচুয়ার সাইনবোর্ড গোলচত্বরে ইউনিয়ন বিএনপি ও সহযোগিসংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, যুবলীগ নেতা ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর নেতৃত্বে যুবদল নেতা মুক্তা উদ্দিনকে মারধর করে হত্যা করা হয়েছে। ভয়ে এতদিন আমরা মুখ খুলতে পারিনি। আমার সন্তানদের যে সন্ত্রাসীরা এতিম করেছে, আমাকে যারা বিধবা করেছে আমি তাদের বিচার চাই।
২০১৫ সালের মার্চ মাসে বাড়ি থেকে তুলে নিয়ে বেধরক মারধর করা হয় যুবদল নেতা মুক্তকে। পরে একটি মিথ্যা মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। কারাগারে থাকা অবস্থায় ২০১৫ সালের ১৮ মার্চ মুক্ত‘র মৃত্যু হয়। তবে মারা যাওয়ার পরে তৎকালীন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ভয়ে মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবারটি।
মুক্তার বড় ভাই সোনাম উদ্দিন শেখ বলেন, আমার ভাইয়ের অপরাধ ছিল সে জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত। তাই তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তৎকালীন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে মেহেদী হাসান বাবুর নেতৃত্ব হত্যাকান্ড ঘটায় আমরা ভয়ে মামলাও করতে পারিনি। আমরা এই হত্যার বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট