সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ইসি কর্মকর্তাদের ২৯ লাখ টাকা সহায়তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা সহায়তা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদান করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতন বাবদ ২৯ লাখ ৮ হাজার ২৬৯ টাকা ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ জমা প্রদানের লক্ষ্যে এ সংক্রান্ত একটি চেক সই করে দেয়া হয়েছে। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় ইতোমধ্যে গ্রহণ করেছে।

আগস্টে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews