1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিলিস্তিন এবং লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি :: লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া-এর শাহাদাৎ, নিরীহ ফিলিস্তিন ও লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলা এবং দখলদার ইসরাইলে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীকে সামনে রেখে খুলনায় “Stand with Palestine” এর উদ্যোগে নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আঞ্জুমান-এ-পাঞ্জতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন, মাওলানা ড. আব্দুল কাইউম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা এহসানুল হক ও সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ সংগ্রামীদের পবিত্র সংগ্রাম কেবল ইরানিদের জন্যই গর্বের নয় বরং বিশ্বের সমস্ত মুসলমানের জন্যও গর্বের উৎস। এই সংগ্রাম এবং এর সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া সকল মুসলমানের কর্তব্য।
পাশাপাশি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরাইলের অত্যাচারের তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে উপস্থিত জনতা হিজবুল্লাহ ও হামাস নেতাদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় বের হয়ে ইসরাইল বিরোধী ও ফিলিস্তিন সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। “হাসান নাসরুল্লাহর রক্ত, বৃথা যেতে দেব না”, “বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম, এক হও এক হও” সহ নানা স্লোগানে মুখরিত করে সৈয়দ মোস্তফা মেহেদী।
মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলনা ইব্রাহিম ফাইজুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট