বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধ:: বাগেরহাটে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে এক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাসিবুর রহমান মিঞা ।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শীল গৌতম কুমার, মো: হাবিবুর রহমান, মো: আব্দুল্লাহ গাইন ও অপূর্ব ভাকুয়া । অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ৩৫ জন ছাত্রী অংশগ্রহণ করে। ক্যাম্পেইনে নাগরিক প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা,মো: হায়দার আলী ও কাকলি খাতুন। এছাড়া উদয়ন বাংলাদেশের রিসোর্স প্রকল্পের সিএম মো. মেহেদী হাসান বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের জন্য বড় বাধা। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রশ্নোত্তর পর্ব, দলীয় আলোচনা, সচেতনতামূলক খেলা ও বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নিজেদের করণীয় সম্পর্কে ধারণা লাভ করে। অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ সুলতানা।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews