শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

খুলনা মহানগরীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত স্বর্ণপট্টি, আর্যধর্ম সভা, টুটপাড়া, সাচিবুনিয়া, শিববাড়ি, বিএল কলেজ, মহেশ্বরপাশা, তেলিগাতী, ফুলবাড়িগেট ও শিরোমনি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পুলিশ কমিশনার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি পূজামন্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews