রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বিজয়া দশমীতে আমুড়কাটাস্থ কড়ুলিয়া নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় ৫ টি নৌকা অংশ নেয়। সোলাদানা ইউনিয়নের ৯টি মন্দির কমিটি কর্তৃক এ বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক। আমুরকাট সার্বজনীন মন্দির কমিটির সভাপতি সমীরন কুমার মন্ডলের সভাপতিত্বে বাইচ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বিজয়ীদের মাঝে নগদ ২০ হাজার,১৫ হাজার ও ১০ হাজার সান্তনা পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়।

প্রতিযোগিতায় রত্নতরী প্রথম,রিয়া নৌকা বাইচ দল দ্বিতীয়, আলমশাহী তরী তৃতীয় ও স্বপ্নতরী চতুর্থ স্থান অধিকার করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানী অতিথি ছিলেন,কয়রা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও যুবদল খুলনা জেলা সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত,আব্দুল্লাহেল কাফি,জাবের আলী,অহেদুজ্জামান সোহাগ,আতিক নেওয়াজ ও জাহিদুর রহমান শোভন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ, যুবদল নেতা তোহিদুল ইসলাম মুকুল, ইমরান সরদার,যজ্ঞেশ্বর সানা, ঠাকুর দাস সরদার,কিশোর কুমার মন্ডল,অধ্যপক রমেন্দ্র নাথ সরকার ও প্রতীত পবণ রায়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews