শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্য বিপণন নিশ্চিত করতে দুই দিনে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নদীতে ব্যবহৃত অবৈধ চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে শুক্রবার (৩ জুলাই) মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার আলমতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীতে ব্যবহৃত দুটি অবৈধ চরঘেরা জাল জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, পাইকগাছা থানার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উপজেলার লক্ষীখোলা এলাকায় পুশবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বাংলাদেশ নৌ পুলিশ, পাইকগাছা থানার সদস্যরাও এতে সহযোগিতা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ আহরণ রোধ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্য বিপণন নিশ্চিত করতে উপজেলা মৎস্য বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews