রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

দাকোপে ইঁদুর দমন অভিযান উপলক্ষে সভা

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি :: “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রিনা আক্তারের পারিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সেলিম রেজা, কৃষক ও সাংবাদিক শচীন্দ্রনাথ মন্ডল প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করা হয়। এ ছাড়া ইঁদুর নিধনের জন্য হিরণময় রায় ও আব্দুল হাই নামে দুইজন কৃষককে পরস্কার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews