রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : যুবদল সভাপতি

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের মানুষ। গত ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার পরও দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিচ্ছিন্ন দু-একটি সত্য ঘটনা ছাড়া বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না।’
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাটে ‘আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’ সেøাগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাগেরহাট স্বাধীনতাউদ্যানে অনুষ্ঠিত যৌথসভা কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন নাজমুল হাসান। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসান, যুবদলের সিনিঃ যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফিউদ্দিন শফি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইতিহাস টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ সেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদুসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যুবদলের সভাপতি মুন্না আরও বলেন, সারা দেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি এবং নেব। দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সে কারণে মানুষের কাছে তারেক রহমানকে শ্রদ্ধার আসনেই রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews