রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

পলাতক আওয়ামী শক্তিকে এ জাতি আর কোন দিন গ্রহন করবে না-শিবিরের কেন্দ্রীয় সভাপতি

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাশিমসহ জামায়াতের অনুসারী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম ও নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলামী শক্তির উপর। তারপরও ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি এদেশ থেকে পালায়নি। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছে।নেতাকর্মীদের রেখে তিনি পালিয়ে গেছেন। যারা নিজেদের নেতা-কর্মী ও কর্মী বাহিনীকে রেখে পালাতে পারে, আর যা-ই হোক পলাতক আওয়ামী শক্তিকে এ জাতি আর কোন দিন গ্রহন করবে না।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বাগেরহাট জেলা ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি যখন রাজপথে মিছিল দিয়েছে, তখন তাদের গ্রেপ্তার করে বিভিন্ন নাটক মঞ্চায়িত হতে দেখেছি। পড়ার টেবিল থেকে শিবিরকে পড়ার টেবিলকে গ্রেপ্তার করে জঙ্গি আখ্যা দিয়ে অসংখ্য নাটক মঞ্চায়িত করেছে। আজকে সেই দিন শেষ নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগিরা ইসলামপন্থীদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। সেই হাসিনা ও তার সহযোগীদের পাহাড়সম জুলুমের মসনদ ইসলামী ছাত্র শিবির ও এদেশের ছাত্র জনতা তসনছ করে দিয়েছে। তাদের এদেশ থেকে বিতারিত করেছে।
ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও: রেজাউল করিম, নায়েব আমীর এ্যড: আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ ইউনুস আলী, সাবেক জেলা আমীর মাও: মশিউর রহমান খান, শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক সফি উল্লাহ, ঢাকাস্থ বাগেরহাট ফোরামের সভাপতি ডা. আতিয়ার রহমান, শিবিরের জেলা সেক্রেটারি হা: মোর্শেদ আলম প্রমুখ।
এসময়, আরও উপস্থিত চিলেন, অধ্যক্ষ আব্দুল আলিম, শেখ মঞ্জরুল হক্ব ফাহাদ,হাফেজ সুলতান আহমাদ,এ্যাড: শামসুজ্জামান, শেখ এনামুল কবির,আঃ আউয়াল, সহ সাবেক জেলা সভাপতি বৃন্দ ও থানা জামায়াতে আমীর বৃন্দ।
প্রায় ১৬ বছরের বেশি সময় পরে বাগেরহাট জেলায় প্রকাশ্যে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews