বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপ্পের মোট গোল অবদান ২০টি। এর মাধ্যমে তিনি ১২ গোল ও ৭ অ্যাসিস্ট মিলিয়ে ১৯টি অবদান রাখা পেলেকে ছাড়িয়ে গেছেন। এই তালিকায় এখন তার সামনে রয়েছেন কেবল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপের ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সর্বোচ্চ অবদানের রেকর্ড মেসির দখলে। পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন ১৮ গোল এবং ৯টি অ্যাসিস্ট, অর্থাৎ মোট ২৭টি গোলে অবদান রেখেছেন। চলতি আসরেও দুই ম্যাচে পাঁচ গোল করে দারুণ ছন্দে রয়েছেন তিনি।

এমবাপ্পের পর ১৯টি করে গোল অবদান নিয়ে যৌথভাবে অবস্থান করছেন পেলে, গার্ড মুলার, রোনালদো নাজারিও এবং মিরোস্লাভ ক্লোজা। তাদের মধ্যে গার্ড মুলারের ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট, রোনালদো নাজারিওর ১৫ গোল ও ৪ অ্যাসিস্ট এবং ক্লোজার ১৬ গোলের সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট।

রেকর্ড গড়ার পাশাপাশি চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে আছেন এমবাপ্পে। চার গোল নিয়ে তিনি রয়েছেন মেসির ঠিক পেছনে। একই সংখ্যক গোল করে প্রতিযোগিতায় রয়েছেন আর্লিং হালান্ড, উসমান ডেম্বেলে এবং ভিনিসিউস জুনিয়রও।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews