বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা ব্যাপক অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি ও খামখেয়ালীপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা ও চালনা পৌরসভার স্থানীয় জনসাধারণের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দাকোপ উপজেলা প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন এস এম ফয়সাল হোসেন, আব্দুর রাজাক শেখ, আয়ুব আলী কাজি, আব্দুর রাজাক মোল্যা, ফেরদৌস সানা, হাসমত খলিফা, বিল্লাল শিকদার, ইয়াছিন শেখ, রতন মন্ডল, সেলিম হাওলাদার, রেজাউল ইসলাম, শাহীন হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন, অভিযোগের বিষয়ে আমার কোন কিছুই জানা নেই। তাদের কাছে যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে আমার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাতে পারে। অভিযোগ প্রমানিত হলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যবস্থা নিবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews