1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
লখনৌয়ে অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার শিশু রামিসা হত্যা,ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর বন্ধ কারখানা চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় চিংড়ি চাষিদের মাঝে পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ বেনাপোল সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক পাইকগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ শার্শায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নিলো জনতা, দাকোপে ঘের দখলের বিরোধে আহত-৫ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে উগান্ডার কৃষকের বিশাল সংসার

ডুমুরিয়ায় নতুন জাতের বারি ২০ সরিষার বাম্পার ফলন

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৩১ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি মৌসুমে নতুন জাতের বারি ২০ সরিষার বাম্পার ফলন হয়েছে। বারি ২০ সরিষা নামে নতুন উচ্চফলনশীল আধুনিক জাতের সরিষা চাষ করা হয়। আগামী দু-এক সপ্তাহে সরিষা কাটার কাজ শুরু হবে বলে আশা করছেন কৃষক শেখ মন্জুর রহমান । উপজেলার টিপনা গ্রামের ডোংরা বিলে এই নতুন জাতের সরিষার চাষ করা হয়েছে। এই সরিষার জাতটি উচ্চমানের ফলনও অনেক বেশি সরিষা পাওয়া যাবে, যা নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে। জাতটি অধিক ফলনশীল। আকার আকৃতিও অন্য সরিষার তুলনায় অনেক ভালো। বারি ২০ সরিষা জাতের পাতা খাড়া ও লম্বা,তাই এটা দেখতে খুব আকর্ষণীয় দূর থেকে দেখলে মনে হয় হলুদে ঘেরা এই গ্রামটি । এ জাতের বিঘা প্রতি ফলন ৬ থেকে সাড়ে ৬ মন। বাংলাদেশ বারি ২০ সরিষা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকতা বলেন, বারি ২০ সরিষা চাষাবাদের জন্য জাতটি উত্তম এবং উচ্চ ফলন শীল যা নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানিযোগ্য। এ সরিষাটির অন্যতম বৈশিষ্ট্য হলো শীষ থেকে ফল ঝরে পড়ে না। এই সরিষা চাষ করে কৃষক অধিক লাভবান হবে। ২০২৫ সালে ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের পাশে ডোংরা বিলে এই প্রথম বারি ২০ সরিষা লাগিয়ে উপজেলা ব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে, এ জাতটি চাষের উদ্যোক্তা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের কৃষক শেখ মন্জুর রহমান। তিনি আরো বলেন, বারি ২০ জাতের সরিষার ব্যাপক জনপ্রিয়তা পাবে এবং আগামী ৫-৬ বছরের মধ্যে বাজার দখল করবে কারন এর ফলন অন্য তুলনায় অনেক ভালো।টিপনা গ্রামের কৃষক মন্জুর রহমান বলেন, নতুন জাতের সরিষা ভালো ফলন দেখে আশপাশের গ্রাম থেকে প্রতিদিনই লোক আসছে দেখতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট