রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন। ২০২৩ সালের মে মাসে ইমরানের সমর্থকরা দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে হামলা চালায়, যার পর তার বিরুদ্ধে মামলা করা হয়।

বৃহস্পতিবার এসব মামলায় তাকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। লাহোর হাইকোর্ট আগে জামিন না দেওয়ায় ইমরান সেখানে দারস্থ হন। এরপর সুপ্রিম কোর্ট আজ এ সিদ্ধান্ত ঘোষণা করে।

সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকে, তাহলে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে। তবে যেহেতু ইমরান দুর্নীতির মামলায় অভিযুক্ত, তাই বর্তমানে তিনি বাইরে বের হতে পারবেন না।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে শেহবাজ শরীফ সরকারের সময়ে একের পর এক মামলা দায়ের করা হয়েছে।

ইমরান খানের পাশাপাশি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতা ও সমর্থকও এই ধরনের মামলায় জর্জরিত হয়েছেন।

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর তার সমর্থকরা রাস্তায় নেমে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক অবকাঠামোতে হামলা এবং ব্যাপক ভাঙচুর চালান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews