বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনায় উন্নয়ন প্রকল্প বিষয়ক সভা

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকায় উন্নয়ন (ফেজ-২) শীর্ষক প্রকল্প বিষয়ক সভা রবিবার বিকালে কেসিসি’র জিআইজেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, এই প্রকল্প যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি কাজ করবে। তারা আগামী ১৫ দিনের মধ্যে তাদের কাজ শুরু করবে। তিনি আরও বলেন, সকল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন।
সভায় উপপ্রকল্প আলুতলা স্লুইস গেট, লবনচরা স্লুইস গেট, রূপসা রিভার ফ্রন্ট পার্ক, নিরালা খাল ও সোনাডাঙ্গা বাইপাস রোড ব্যবস্থাপনার উন্নয়ন (সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ময়ূর ব্রীজ পর্যন্ত) প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, এ প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে চারশত ৯১ কোটি ২৮ লাখ ৬১ হাজার টাকা। যার মধ্যে প্রকল্প সাহায্য জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক ৩১২.২৮১৫ কোটি টাকা, জিওবি ১৭৮.০০৪৬ কোটি এবং খুলনা সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে এক কোটি টাকা।
সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোঃ আল মান্নান, উপসচিব মোস্তাফিজুর রহমান, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রকল্প সর্ম্পকে ধারণাপত্র উপস্থাপন করেন কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা ও উপপ্রকল্প পরিচালক আবির উল জব্বার।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews