বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় খাসখাল রক্ষায় মানববন্ধন; মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার খাসখাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জালিয়াতির মাধ্যমে দখল প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযুক্ত নির্মল মন্ডল গংয়ের গ্রেপ্তার দাবি করা হয়।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় পাইকগাছা আদালত সংলগ্ন মেইন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ আরশাফ আলী খাঁ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা আসাদুল্লাহ আল গালিব, কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা জাল কাগজপত্র তৈরি করে খাসখাল দখলের চেষ্টা করছে, যা এলাকায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা খাল উন্মুক্ত, গেট পুনঃনির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে শত শত স্থানীয় বাসিন্দা অংশ নেন এবং খাল রক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews