মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা এবং ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।

তিনি বলেন, ভোটার তালিকা আইন সংশোধনের বিষয়টি কিছুটা বিলম্বিত হওয়ায় কমিশন প্রথমে একটি সম্পূরক তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল। তবে আইন সংশোধন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই তা প্রকাশ করা হবে।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও পুরোদমে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে কাজ করছে।

এদিকে নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী কয়েক দিনের মধ্যেই সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ঘোষণা করতে পারেন বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews