1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি ভাইকিং ড্রাইভ

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: ৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। জাহাজটি সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

মোংলা বন্দরের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ক্রাউন নেভিগেশন শিপিং এজেন্টের অধীনে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম ভি ভাইকিং ড্রাইভ নামের গাড়ি বহনকারী জাহাজটি ৪৭০টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসেছে। ১৬৪ মিটার দৈর্ঘ্য ও ৭ মিটার গভীরতার জাহাজটি গাড়ি খালাসের কার্যক্রম শেষে ২৭ মে মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

তিনি আরো বলেন, দেশের মোট আমদানির ৬০ শতাংশ গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হয়। বন্দর কর্তৃপক্ষ গাড়ি আমদানিকারকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার কারনে এ বন্দর দিয়ে ক্রমেই গাড়ি আমদানি বাড়ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট