শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনায় তেল উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: জ্বালানি তেল ব্যবসায়ী শেখ ফরহাদ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি ডিপো থেকে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন শ্রমিকরা।

সমাবেশে বক্তারা জানান, বাংলাদেশ জ্বালানি তেল ব্যবসায়ী ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব শেখ ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ মনিরুল ইসলাম এবং ফরহাদ হোসেনের ম্যানেজার সোহেল—এই তিনজনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়।

বক্তারা দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, এই হামলার পেছনের মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোঃ এনাম মুন্সী। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোশাররফ হোসেন মোসা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সোনা, লাইন সম্পাদক মোঃ ইমদাদুল হক, সহ-লাইন সম্পাদক নুর খালিদ রাস্তি ও শেখ সুলায়মান, প্রচার সম্পাদক জুয়েল শিকদার, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ লাবলু ও মনসুর আলী বেপারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ নুর আলম নূরা, সাবেক কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাবেক সহ-লাইন সম্পাদক ফারুক হোসেন বাবুসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews