শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

নগরীতে মালামাল ক্রোক অভিযান শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিপুল অঙ্কের বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক থেকে বৃহস্পতিবার নগরীতে মালামাল ক্রোক অভিযান শুরু করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে এ ক্রোক অভিযান পরিচালিত হয়।
প্রথম দিনে কেডিএ এভিনিউস্থ মুন্না টাওয়ার, খান জাহান আলী রোডস্থ ৪৭ ও ৫২নং এবং আহসান আহমেদ রোডস্থ ৪৮/৩ নং হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়। কেসিসি’র কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো: মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।
খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে এ ক্রোক অভিযান অব্যাহত থাকবে। সুতরাং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বকেয়া পৌরকর জরুরী ভিত্তিতে পরিশোধের জন্য সম্মানিত হোল্ডিং মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews