শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

পাইকগাছায় নিরাপদ মাংস ক্রয় নিশ্চিতকরণ সভা

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর প্রয়োগ সংক্রান্ত বিধিমালা-২০২১ মোতাবেক ক্রেতাদের মানসম্মত ও নিরাপদ মাংস প্রাপ্তি নিশ্চিত করনের লক্ষে পাইকগাছার গোস ব্যবসায়ী (কসাইদারদের) সাথে সময়োপযোগী এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার(১৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়ের পরিচালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। আরো উপস্থিত ছিলেন, পৌর সদরের গোস ব্যবসায়ী(কসাই) মোঃ আবুল কালাম, মোঃ ইসমাইল হোসেন, আঃ সবুর।

এ সময় পাইকগাছার মাংস ক্রেতাদের নিরাপদ মাংস প্রাপ্তির লক্ষে পশু জবাই এর ২৪ ঘন্টা আগে(অর্থাৎ জবাই এর আগের দিন) সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে গরু-ছাগল পরিক্ষা-নিরিক্ষা করা সহ মাংসের দোকানে ফ্রিজ না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। মাংস ব্যবসায়ীদের জন্য এ সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হয়েছে। কোন প্রকার ব্যর্তয় হলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উল্লেখ্য, বেশ আগে থেকে পৌর সদর সহ উপজেলার বিভিন্ন এলাকায় পঁচা মাংস ও ফ্রিজে রাখা মাংস বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews