শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

পাইকগাছায় ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংসকরণের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নার্সারীতে উৎপাদনকৃত “ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার(১৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুরের নামক স্থানের নার্সারিতে “ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের সাড়ে দশ হাজার চারা” ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পিআইও রাজীব বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews