শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

বাগেরহাটের কচুয়ায় নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: কচুয়া উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্ত সবুজ কচুয়া গড়ার কারিগর ও মানবিক নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার গোলচত্বরে চলো পাল্টাই এর আয়োজনে মানববন্ধনে অংশ নেন গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় ও গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী উপজেলার সর্বস্তরে জনগণ। মানববন্ধনে বক্তব্য দেন, গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হাসেম ফরাজী, চলো পাল্টাই এর উপদেষ্টা সুব্রত কুমার মুখার্জী, রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোপাল দেবনাথ।
এ সময় বক্তারা বলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ একজন সৎ, দক্ষ, সাহসী কর্মকর্তা। উপজেলাকে উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে তিনি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ প্রত্যক্ষ করেছে। পরিবার-পরিজনকে ফেলে গভীর রাতে সাইকেল চালিয়ে খোঁজ খবর নিয়েছেন অসহায় মানুষের। ফলে অল্পদিনেই তিনি হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা। পাশাপাশি তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমন একজন নিষ্ঠাবান কর্মকর্তার এই মুহূর্তে বদলি কোনোভাবেই কাম্য নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, বরং কচুয়া উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার মাধ্যম। তারা আরও বলেন, আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও কেএম আবু নওশাদ এর বদলি আদেশ বাতিল করবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহঃ প্রধান শিক্ষক সুভাস চন্দ্র কর, সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত দাস, শিক্ষক মোঃ নুরুল ইসলাম খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ খালিদ হোসেন,ডাকুয়া বেল্লাল হোসেন, অনামিকা রানী সাহা, সাহিনা আক্তার, চলো পাল্টাইয়ের সদস্য শেখ মনিরুজ্জামান ,নয়ন সরদার প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews