শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় স্বজনদের হাতাহাতি দেখে বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছায় তুচ্ছ ঘটনায় দুই রোগীর স্বজনদের মারামারি দেখে খুকুমনি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালীর ছেলে মকছেদ মালী গতকাল বুধবার (১৬ জুলাই) সকালে স্টক জনিত কারনে হসপিটালে ভর্তি হয়। ছিট না পেয়ে বারান্দায় চিকিৎসা চলমান থাকে।

এদিকে আজ বৃহস্পতিবার(১৭ জুলাই) সকালে উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী খুকুমনি বেগম (৭৫) পেটে ব্যাথা ও হাই ডায়াবেটিস রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তিনিও বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

এ ঘটনায় মৃত খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম সানা জানান, আমার অসুস্থ মায়ের প্রসাব পরিক্ষা করানোর জন্য বাথরুম থেকে ফেরার সময় পাশের রোগীর ফ্যান চালানোর তারে পা বেধে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় অপর রোগীর স্বজনরা আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে তারা কয়েকজন মিলে আমাকে ও আমার বোন কে বেদম মারপিট করে। মারপিট দেখে আমার মা মারাযায়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, মৃত খুকুমণি খুবি অসুস্থতা নিয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে খুকুমণির অপরপাশে কারেন্টের পিলাক বিষয়ে দুই রোগীর মধ্যে মারামারি দেখে হাড এ্যাটাকে খুকুমণি মৃত্যু বরন করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উনাকে কেউ মারে নাই।

হাসপাতালের মারামারির ঘটনা শুনে পাইকগাছা-কয়রার ডি সার্কেল আরিফুল ইসলামসহ থানা পুলিশ নিহতের পরিবারের সাথে কথা বলেন। মারামারির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews